বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট (BBPJ)-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে জেলা সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইমরান আলী, প্রতিষ্ঠাতা পরিষদের সদস্য ও সাবেক সফল সভাপতি, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মো. ইব্রাহিম শামীম, প্রতিষ্ঠাতা পরিষদের সদস্য ও সাবেক সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক), সভাপতি, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, ঢাকা জেলা শাখা ও সহকারী সমন্বয়ক, ঢাকা বিভাগ; মো. মাহবুব হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা শাখা এবং মো. হুমায়ুন মোল্লা, সহ-আইন বিষয়ক সম্পাদক, ঢাকা জেলা শাখা।বক্তারা বলেন, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেবল একটি সংগঠন নয়; এটি দেশের বিক্রয় প্রতিনিধিদের অধিকার, মর্যাদা ও কল্যাণ প্রতিষ্ঠার একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। সংগঠনের লক্ষ্য দেশের প্রতিটি জেলা, উপজেলা ও কর্মক্ষেত্রে ঐক্যের শক্তিকে ছড়িয়ে দিয়ে বিক্রয় প্রতিনিধিদের জন্য একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলা।
সম্মেলন শেষে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট (BBPJ), ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং দেশের সকল বিক্রয় প্রতিনিধিকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলেই বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।