🔹🔸 বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের অফিসিয়াল প্ল্যাটফর্মে আপনাকে আন্তরিক স্বাগতম। আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। — শুভেচ্ছান্তে: সভাপতি, মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক) | সাংগঠনিক সম্পাদক, মো. মাহবুব হাসান মেহেদী 🔹🔸

সিংগাইরে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা ও থানা কমিটি গঠন সম্পন্ন

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের সিংগাইর থানা আয়োজিত আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সাখাওয়াত হোসেন বিপ্লব
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক), সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মেহেদী এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব হাসান মেহেদী
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রচার সম্পাদক মোঃ হাসিবুর রহমান আসিফ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-প্রচার সম্পাদক মোঃ জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রমজান খান এবং কার্যনির্বাহী সদস্য মোঃ পলাশ ভূইয়া
আলোচনা সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, বিক্রয় প্রতিনিধিদের অধিকার ও কল্যাণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, সিংগাইর থানা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে শাকিল দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জাহিদুল ইসলাম সোহাগ নির্বাচিত হয়েছেন
অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, বিক্রয় প্রতিনিধিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Previous Post Next Post