বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের ঢাকা জেলা কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকেই সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
একটি শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে কমিটির নেতৃবৃন্দ অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করছেন।
বিশেষ করে ঢাকা জেলা কমিটির সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান মুস্তাক-এর নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ ইতোমধ্যেই সাভার, আশুলিয়া, সিংগাইর ও ধামরাইসহ আশেপাশের বিভিন্ন এলাকায় থানা কমিটি গঠনের কার্যক্রম শুরু করেছেন।
এ লক্ষ্যে ধারাবাহিকভাবে ভার্চুয়াল সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে তাঁদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করা এবং শক্তিশালী থানা কমিটি গঠনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
সভাপতি মুস্তাফিজুর রহমান মুস্তাক বলেছেন, "বাংলাদেশের প্রতিটি বিক্রয় প্রতিনিধিকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসাই আমাদের লক্ষ্য। জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে থানা—সংগঠনের কার্যক্রম ধাপে ধাপে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট বিশ্বাস করে, তৃণমূল পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে পারলেই বিক্রয় প্রতিনিধিদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে। ঢাকা জেলা কমিটির এই উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।