বিক্রয় প্রতিনিধি জোটের সাভার থানা কমিটির নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্ব নির্বাচিত

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের সাভার থানা কমিটির নির্বাচন-২০২৬ অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সদস্যদের প্রত্যক্ষ ভোটে বিভিন্ন পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচন শেষে বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলে উপস্থিত সদস্যদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।

নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে মোঃ হুমায়ন মোল্লা, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জসিম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল লতিফ নির্বাচিত হয়েছেন।
এছাড়াও নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন
• প্রচার সম্পাদক: মুসা কালিমুল্লাহ
• দপ্তর সম্পাদক: মোঃ রুবেল আহমেদ
• আইন সম্পাদক: মোঃ রমজান খান 
• ত্রাণ ও দূর্যোগ: মোঃ পলাশ ভূইয়া 
• অর্থ সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম 
• যুব ও ক্রিড়া: শাহজালাল প্রধান 
• সমাজ কল্যাণ: আবু সাঈদ 
• সাংস্কৃতিক সম্পাদক: মোঃ সুমন আহমেদ

নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণ ও সার্বিক তদারকির জন্য উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, ঢাকা জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান (মোস্তাক)। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান মেহেদী, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা এবং সহকারী নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম। তাঁদের উপস্থিতিতে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
নির্বাচন শেষে অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তারা বলেন, বিক্রয় প্রতিনিধিদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে নবনির্বাচিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাভার থানার সকল বিক্রয় প্রতিনিধিকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠন গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি সদস্যদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট দেশের বিক্রয় প্রতিনিধিদের অধিকার, মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনটি ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও থানা পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠনের মাধ্যমে একটি শক্তিশালী ও সুসংগঠিত জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে।
Previous Post Next Post