🔹🔸 বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের অফিসিয়াল প্ল্যাটফর্মে আপনাকে আন্তরিক স্বাগতম। আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। — শুভেচ্ছান্তে: সভাপতি, মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক) | সাংগঠনিক সম্পাদক, মো. মাহবুব হাসান মেহেদী 🔹🔸

ধামরাইয়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ধামরাইয়ে এক আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
সভায় সভাপতি মুস্তাফিজুর রহমান মুস্তাক বলেন,
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংগঠন নয়; এটি দেশের সকল বিক্রয় প্রতিনিধির অধিকার, মর্যাদা ও নিরাপত্তা প্রতিষ্ঠার একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। আমরা চাই প্রতিটি থানা ও কর্মক্ষেত্রে শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে আরও কার্যকর করে তুলতে।"
উক্ত সভায় ঢাকা জেলা কমিটির সম্মানিত সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান মুস্তাক-এর নেতৃত্বে জেলা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় ধামরাই এলাকার বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, থানা কমিটি গঠন, সদস্য সংগ্রহ কার্যক্রম এবং বিক্রয় প্রতিনিধিদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হলে তৃণমূল পর্যায়ের বিক্রয় প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যেই ধামরাইসহ ঢাকা জেলার প্রতিটি থানা ও কর্মক্ষেত্রে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।
স্থানীয় বিক্রয় প্রতিনিধিরাও সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন এবং ধামরাইয়ে একটি শক্তিশালী থানা কমিটি গঠনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট বিশ্বাস করে, এ ধরনের ধারাবাহিক মতবিনিময় সভা ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও থানায় একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠবে, যা বিক্রয় প্রতিনিধিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করবে

Previous Post Next Post