🔹🔸 বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের অফিসিয়াল প্ল্যাটফর্মে আপনাকে আন্তরিক স্বাগতম। আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। — শুভেচ্ছান্তে: সভাপতি, মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক) | সাংগঠনিক সম্পাদক, মো. মাহবুব হাসান মেহেদী 🔹🔸

ঐক্যের বন্ধনে গড়ে উঠছে শক্তিশালী বিক্রয় প্রতিনিধি সংগঠন

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট আজ দেশের প্রতিটি জেলা, উপজেলা ও কর্মক্ষেত্রে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং কল্যাণমুখী সংগঠন গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আমাদের একটাই লক্ষ্য—প্রতিটি বিক্রয় প্রতিনিধির অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। আমরা এমন একটি কর্মপরিবেশ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে বিক্রয় প্রতিনিধি পেশা হবে সম্মানজনক, নিরাপদ এবং সম্ভাবনাময়। যেন বর্তমান ও আগামী প্রজন্ম গর্বের সাথে এই পেশাকে বেছে নিতে পারে এবং স্বপ্ন নিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।
এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট – ঢাকা জেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁদের দক্ষ নেতৃত্বে ঢাকা জেলার প্রতিটি বিক্রয় প্রতিনিধির পাশে থেকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে উঠবে—
এই আমাদের প্রত্যাশা।
আপনাদের নেতৃত্বে ঢাকা জেলার প্রতিটি উপজেলা ও কর্মক্ষেত্রে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং বিক্রয় প্রতিনিধিদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন নতুন গতি পাবে, ইনশাআল্লাহ।
Previous Post Next Post