বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের পথচলার শুরু থেকেই সংগঠনের কার্যক্রমে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে যুক্ত রয়েছেন জনাব মাহাবুব হাসান মেহেদী।
দীর্ঘদিন ধরে তিনি বিক্রয় প্রতিনিধিদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তাঁর এই দীর্ঘদিনের ত্যাগ, শ্রম, সাংগঠনিক দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা জেলা কমিটি গঠন অনুষ্ঠানে তাঁকে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের সাংগঠনিক সম্পাদক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়।
এ উপলক্ষে উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক সংবর্ধনা জানানো হয়। সকলেই তাঁর নতুন দায়িত্ব পালনের সফলতা কামনা করেন এবং বিশ্বাস প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও কর্মক্ষেত্রে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং বিক্রয় প্রতিনিধিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন নতুন গতি লাভ করবে, ইনশাআল্লাহ।
