বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের সাভার থানা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি: বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, ঢাকা জেলা আওতাধীন সাভার থানা নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা গত ২৮ জুলাই ২০২৬ তারিখে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক সম্প্রসারণ ও বিক্রয় প্রতিনিধিদের অধিকার ও কল্যাণে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোঃ ইমরান নাজির।
প্রধান আলোচক ছিলেন প্রতিষ্ঠাতা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম শামীম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিষদের সদস্য মোঃ সাখাওয়াত হোসেন বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সহ-সমন্বয়ক ও ঢাকা জেলা সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক), ঢাকা জেলা সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক (কেরানীগঞ্জ উপজেলা) মোঃ মেহেদী হাসান মেহেদী, ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক (সাভার থানা) মোঃ মাহবুব হাসান মেহেদী, ঢাকা জেলা প্রচার সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিবুর রহমান আসিফ, এবং ঢাকা জেলা কোষাধ্যক্ষ ও সাবেক সভাপতি (সাভার থানা) মোঃ আব্দুর রাজ্জাক।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সিংগাইর থানা সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম সোহাগ এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা কোষাধ্যক্ষ মোঃ উসমান গনী।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা সহ-আইন বিষয়ক সম্পাদক ও সাভার থানা সভাপতি মোঃ হুমায়ুন মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা জেলা সহ-প্রচার সম্পাদক ও সাভার থানা সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।
সভায় বক্তারা বলেন, বিক্রয় প্রতিনিধিদের অধিকার রক্ষা, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি নবনির্বাচিত সাভার থানা কমিটির প্রতি শুভকামনা জানিয়ে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার আহ্বান জানান তারা।
Previous Post Next Post