পটুয়াখালী জেলায় বিক্রয় প্রতিনিধি জোটের আহ্বায়ক কমিটি গঠন

পটুয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটির মেয়াদ তিন মাস নির্ধারণ করা হয়েছে।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে মোঃ সাইফুল ইসলাম আহ্বায়ক, মোঃ শাহীন আলম যুগ্ম আহ্বায়ক এবং মোঃ মিজানুর রহমান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের প্রতিষ্ঠাতা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রুহুল আমিন সরকার বর্ণ
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিভাগীয় সহ-সমন্বয়ক ও ঢাকা জেলা সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রচার সম্পাদক মোঃ হাসিবুর রহমান আসিফ, ঢাকা জেলা সহ-প্রচার সম্পাদক মোঃ জসিম উদ্দিন এবং ঢাকা জেলা সহ-আইন বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন মোল্লা
বক্তারা বলেন, বিক্রয় প্রতিনিধিদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। এ সময় পটুয়াখালী জেলার আওতাধীন সকল থানা কমিটি দ্রুত গঠনের নির্দেশনা প্রদান করা হয়।
আলোচনা সভার শেষে নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের হাতে আগামী তিন মাসের জন্য সাংগঠনিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি ঐক্য, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে পটুয়াখালী জেলায় বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে।

Previous Post Next Post