বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ঢাকার আশুলিয়া থানায় ৩ (তিন) মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাস আশুলিয়া থানায় সদস্য সংগ্রহ, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং বিক্রয় প্রতিনিধিদের অধিকার ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। নির্ধারিত সময় শেষে সাংগঠনিক কার্যক্রম সন্তোষজনকভাবে সম্পন্ন হওয়ার পর একটি পূর্ণাঙ্গ থানা কমিটি ঘোষণা করা হবে।
কমিটি ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, ঢাকা জেলা শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ হাসিবুর রহমান আসিফ এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ আল-আমিন ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিক্রয় প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা নবগঠিত আহ্বায়ক কমিটির সফলতা কামনা করেন এবং আশুলিয়া থানায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের নেতৃবৃন্দ বলেন, দেশের সকল বিক্রয় প্রতিনিধির ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশুলিয়া থানার এই নতুন আহ্বায়ক কমিটি সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

